
সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কাতার প্রবাসী মোঃ বখতেয়ারকে সংবর্ধনা প্রদান করেছে বাঁশখালীর স্বনামধন্য সামাজিক সংগঠন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন।
শুক্রবার (২৯ মে) সকালে ফাউন্ডেশনের ভাদালিয়া হারুন বাজারস্থ নিজ কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থাকলেও মোঃ বখতেয়ার দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড তরুণ সমাজের জন্য অনুকরণীয়। তারা আরও যোগ করেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির চালিকাশক্তি নন, মানবকল্যাণমূলক কাজে তাঁদের অবদানও বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আব্দুন নুর, উপদেষ্টা মোঃ জমির উদ্দীন ও মাওলানা কামাল উদ্দিন, সহ-সভাপতি হাফেজ মোঃ ওসমান গনি, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা ইদ্রিস, শামীম আকবর রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা গ্রহণের পর মোঃ বখতেয়ার বলেন, “মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ চালিয়ে যেতে চাই।”
আপনার মতামত লিখুন :