নন্দীগ্রামে সাধারণ মানুষের মাঝে ঈদ-উপহার বিতরণ করলেন জামাল হোসেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৯, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
নন্দীগ্রামে সাধারণ মানুষের মাঝে ঈদ-উপহার বিতরণ করলেন জামাল হোসেন

বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং যুবদল নেতা মো. জামাল হোসেন।

জামাল হোসেন ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মোশারফ হোসেনের ছোট ভাই এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদ-উল-আযহার নামাজের পর বিকেলে তিনি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার এলাকায় সাধারণ মানুষের সাথে কূশল বিনিময় করেন। এ সময় সিএনজি চালক, অটোভ্যান চালক এবং পথচারীদের মাঝে ঈদ-উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

জামাল হোসেন উপজেলার প্রতিটি পরিবারকে নিজের পরিবার হিসেবে দেখেন বলে উল্লেখ করে বলেন, “এই নগদ অর্থ বিতরণ শুধুমাত্র ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, এবং আশা করি ত্যাগের মহিমায় সবাই সুখী ও শান্তিতে জীবন কাটাবে।”