বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাতে মুসল্লিদের ভিড়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৮, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাতে মুসল্লিদের ভিড়

ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে মুসল্লিরা অংশগ্রহণ করে মসজিদকে প্রাণবন্ত করে তুলেছেন।

সকালে সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক।

দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টায়। এতে ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির ছিলেন চিফ খাদেম নাসির উল্লাহ।

সকাল ৯টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতের ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির ছিলেন খাদেম মো. রুহুল আমিন।

সকাল ১০টায় চতুর্থ জামাত শুরু হয়। ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন খাদেম আব্দুল হাদী।

শেষে সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম জামাত অনুষ্ঠিত হয়। ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির ছিলেন খাদেম আমির হোসেন।

সকালের আলো ফোটার আগেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই মসজিদ পূর্ণ হয়ে যায় মুসল্লির ভিড়ে।