
রাজধানী ঢাকাসহ দেশের আটটি জেলায় বিকেলের মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি যুক্ত থাকতে পারে।
বৃহস্পতিবার (২৮ মে) আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরসমূহের জন্য প্রকাশিত সংশোধিত সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বেলা ১টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পূর্বাভাস কার্যকর থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
নদীবন্দরগুলোকে ১ নম্বর (আর) এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই পূর্বাভাস আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরে প্রকাশিত হয়েছে।
আপনার মতামত লিখুন :