ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ
ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন—অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে।

ঈদযাত্রায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।