সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত নিয়ে নির্দেশনা 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত নিয়ে নির্দেশনা 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাতের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

এ জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মুসল্লিদের অজুসহ নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে হবে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন, ছাতা বা অন্য কোনো ব্যাগ/বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে।