
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল ৭টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ঈদের আনন্দ যেন সমাজের কোনো মানুষ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, মিরপুর উপজেলা আমির মাওলানা মো. খন্দকার রেজাউল করিম এবং উপজেলা সেক্রেটারি মহিউদ্দিন।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে নগদ অর্থ হাতে পেয়ে ৬৫০ জন অসহায় ও দুস্থ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আপনার মতামত লিখুন :