নির্ধারিত ভাড়ায় স্বস্তিতে বা ড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
নির্ধারিত ভাড়ায় স্বস্তিতে বা ড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।

মঙ্গলবার (২৬ মে) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি অনেক যাত্রী চলন্ত গাড়িতে ওঠার চেষ্টা করেন, যা ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, যাত্রীদের একটি প্রবণতা হলো চলন্ত অবস্থায় গাড়িতে ওঠার চেষ্টা করা। কোনো যাত্রী সচেতনভাবে অভিযোগ করলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সেতুমন্ত্রী আরও বলেন, কিছু এলাকায় সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে, এবং কোথাও কোথাও পশু ও মানুষের চাপ বেড়ে সড়ক পর্যন্ত হাট বিস্তৃত হয়েছে। এতে ঈদযাত্রা ও পশু পরিবহনে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে।

তিনি বলেন, পশু বিক্রি ও ঈদযাত্রা—দুটোই নিরাপদ রাখতে হবে। দুর্ঘটনা এড়াতে সরকারের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে।

সবশেষে তিনি বলেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও আগের যেকোনো সময়ের তুলনায় মানুষ স্বস্তিতে ও নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরছে।