
সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে ওই সরকারের ভেতরে ‘কিচেন কেবিনেট’ থাকার বিষয়টি সামনে আনেন। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ প্রসঙ্গে মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, তিনি কখনোই তথাকথিত ‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলেন না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গেও তার কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং এ বিষয়ে এনসিপির সঙ্গেও কোনো আলোচনা হয়নি।
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়েছেন। তার দাবি, ওই চুক্তি তারেক রহমানের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনে বিএনপি চাইলে এটি সংশোধন বা বাতিল করতে পারে।
এ সময় তিনি দেশের ক্রীড়া খাত নিয়েও মন্তব্য করেন। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে কাউন্সিলর নির্বাচন প্রক্রিয়ায় যোগ্যতার চেয়ে পারিবারিক পরিচয় বেশি গুরুত্ব পেয়েছে, যা ক্রীড়াকে পরিবারকেন্দ্রিক করে তুলেছে বলে তিনি দাবি করেন।
আপনার মতামত লিখুন :