জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোনাজাত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল

সোমবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির

এ সময় ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা জাতীয় কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। বক্তারা বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়।