
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার অন্তর্গত চন্ডিবরদী গরুর হাট পরিদর্শন করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। সোমবার বিকেলে তিনি হাট এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার গরু বিক্রেতা, ক্রেতা ও হাট মালিকদের সঙ্গে কথা বলেন। হাটে কোনো ধরনের সমস্যা, নিরাপত্তা ঝুঁকি বা ভোগান্তি রয়েছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো. হুমায়ুন রশিদ, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে লেনদেন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :