জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত বোয়ালমারীর এস. এম. রকিবুল হাসান


ফরিদপুর ভ্রাম্যমান প্রতিনিধি, জাফর আলী প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত বোয়ালমারীর এস. এম. রকিবুল হাসান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রকিবুল হাসান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ সাফল্যে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা খাতে বিশেষ অবদান, বিদ্যালয় তদারকি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। পাশাপাশি শিক্ষাবান্ধব প্রশাসনিক উদ্যোগ গ্রহণেও তিনি প্রশংসিত হয়েছেন।

উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এস. এম. রকিবুল হাসান ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁর নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পাঠদানের পরিবেশ উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন এসেছে।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল মনে করছেন, একজন শিক্ষাবান্ধব প্রশাসক হিসেবে তাঁর এই অর্জন শুধু বোয়ালমারীর জন্য নয়, পুরো ফরিদপুর জেলার জন্যই গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি শিক্ষা ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে তাঁর এ অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসামূলক মন্তব্য করছেন।

শিক্ষাবান্ধব প্রশাসন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বোয়ালমারী উপজেলাকে আরও এগিয়ে নিতে তাঁর এই অর্জন নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।