
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা, গ্রন্থের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন, গোপালগঞ্জ এবং জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফু উজ জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবিই নন, তিনি মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ বলেন, জাতীয় কবির আদর্শ সমাজে ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তরুণদের নজরুলচর্চার মাধ্যমে দেশপ্রেম ও মানবতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘হালখাতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :