
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে ঈদ-উল-আজহা উপলক্ষে ৬১৬টি দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে সরকারি ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল ১০টার দিকে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সচিব মোস্তফা হালিম সিদ্দিকীসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে এই সহায়তার আওতায় ইউনিয়নের অসচ্ছল, দুস্থ ও অতিদরিদ্র পরিবারগুলোকে জনপ্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :