
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে ঈদ-উল আজহা উপলক্ষে ২ হাজার ৩৫৮টি দুস্থ ও অসচ্ছল পরিবার সরকারি ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল পেয়েছে।
রবিবার (২৪ মে) দুপুর ১০টার দিকে ভাটরা ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুর রহমান।
এ সময় উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সরদার ফজলুর রহমান, তদারকি কর্মকর্তা মাদেজুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা, হিসাব সহকারী সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পলি আক্তার, শাহী সুলতানা, আঞ্জুয়ারা বেগমসহ ইউপি সদস্য জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান, আব্দুল গফুর, মো. শহিদ, মোক্তাসুর রহমান তোতা, মকবুল হোসেন, জুয়েল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে সরকারি সহায়তা হিসেবে ইউনিয়নের দুস্থ, অসচ্ছল ও অতিদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে, যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন সুবিধাবঞ্চিত মানুষরা।
আপনার মতামত লিখুন :