
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডে শ্রমজীবী রিকশাচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সদস্য সচিব আলাউদ্দিন আল মামুন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরকালিকাপুর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ডের রিকশাচালকদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রিপন দেওয়ান, সহ-সভাপতি জালাল উদ্দিন, যুবদল নেতা জাহিদুল ইসলাম জর্জ, সোলেইমান, ওয়াসিম ফজলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা।
এসময় সাবেক কাউন্সিলর আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে তিনি ৩নং ওয়ার্ডের মানুষের সেবা করে আসছেন। বয়সের কারণে এখন আগের মতো সক্রিয় থাকতে না পারায় তার ছেলে আলাউদ্দিন আল মামুন জনগণের প্রতিনিধিত্ব করবেন বলে আশা প্রকাশ করেন।
কাউন্সিলর পদপ্রার্থী আলাউদ্দিন আল মামুন বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসাই তার শক্তি। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান এবং বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এ আয়োজন বলে জানান তিনি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও ৩নং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যেতে চান।
আপনার মতামত লিখুন :