রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে নাচোলে মানববন্ধন ও সমাবেশ


নাচোল প্রতিনিধি, সফিকুল ইসলাম  প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে নাচোলে মানববন্ধন ও সমাবেশ

আলোচিত রামিসা হত্যা এবং শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে নাচোলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে আধাঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলামিন বিপু। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাবেক কেন্দ্রীয় নেতা সাকিল রেজা ও আলী আসগার রোমিওসহ আরও অনেকে।

বক্তারা রামিসা হত্যাসহ শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত সপ্তাহে একাধিক নারী ও শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

তারা এসব ঘটনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করে দোষীদের জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি এমনকি ফাঁসি—নিশ্চিত করার দাবি জানান।