মাদারগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ দুই নারী ও এক সহযোগী আটক


মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন  প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
মাদারগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ দুই নারী ও এক সহযোগী আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই নারী মাদককারবারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ৩নং গুনারীতলা ইউনিয়নের বাকুরচর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করে। আটকরা হলেন বাকুরচর গ্রামের কাজলী আক্তার (৪৫), চায়না বেগম (৪০) এবং ইব্রাহিম মিয়া (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে শনিবার তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।