
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান নজরুলের সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কবি নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন জাতির চেতনাকে সমৃদ্ধ করেছে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, শিল্পী-সাহিত্যিক ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তিন দিনব্যাপী এই আয়োজনে আলোচনা সভা, নজরুলসংগীত, আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা ও লোকজ মেলার আয়োজন রাখা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানের আগে ত্রিশালের ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :