
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজী এম এ কালাম মাদবর এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। একইসঙ্গে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
হাজী এম এ কালাম মাদবর বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং দলের দুঃসময়ে হামলা-মামলার মধ্যেও মাঠে সক্রিয় ছিলেন। তিনি অতীতেও নির্বাচন করেছেন এবং এখনও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
তিনি জানান, ওয়ার্ডবাসী যদি তাকে নির্বাচিত করেন, তাহলে ৬ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও প্রতারণামুক্ত একটি শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, সমাজের উন্নয়নে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। খেলাধুলা, সামাজিক ও সেবামূলক কার্যক্রমের পাশাপাশি মসজিদ-মাদরাসায় সহযোগিতা এবং মাদকবিরোধী কার্যক্রমেও তিনি সক্রিয় রয়েছেন বলে জানান।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবর বলেন, প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতায় তিনি একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে চান। ইতোমধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় তিনি ঢাকা-১৯ আসনের রাজনৈতিক নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নে কাজ করছেন এবং মাদকমুক্ত সাভার-আশুলিয়া গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাজী এম এ কালাম মাদবরকে সহজে কাছে পান এবং বিপদে-আপদে পাশে থাকার কারণে অনেকেই তাকে আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান।
সবশেষে তিনি ৬ নম্বর ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
আপনার মতামত লিখুন :