
যশোরের শার্শা উপজেলায় ছেলের বউকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. মিজানুর রহমান (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ঝিনাইদহের মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজানুর রহমান শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে। শুক্রবার তাকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাড়িতে অনুপস্থিত ছিলেন। এ সুযোগে শ্বশুর মিজানুর রহমান তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় আসামি গ্রেফতারে অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় শার্শা থানার এসআই (নিঃ) মো. আনিসুর রহমান তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।
পরে ২১ মে বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আলোচিত এ মামলায় আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :