রাণীনগরে বজ্রপাতে দাদা-নাতির মর্মান্তিক মৃ’ত্যু’


নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
রাণীনগরে বজ্রপাতে দাদা-নাতির মর্মান্তিক মৃ’ত্যু’
নওগাঁর রাণীনগর উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) এবং একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আক্কাস ফকির ও তারেক কৃষিকাজের উদ্দেশ্যে জাঠাইল মাঠে যান। কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দাদা ও নাতির মৃত্যু হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হঠাৎ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।