
দেশব্যাপী আয়োজিত ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে মাদারীপুরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ২০ জন ক্ষতিগ্রস্ত মালিকের হাতে মোট ৫ কোটি ৮ লাখ ৫১ হাজার ৩৫৭ টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম। মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিগার সুলতানা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আবুল হাছনাত।
এ সময় ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো সনাতন কর্মকর্তা, সার্ভেয়ার মো. শহিদুল ইসলাম, সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্বসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। ভূমি সেবা মেলার মাধ্যমে জনগণের কাছে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :