
মাদারীপুরে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।
মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিগার সুলতানা, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবণী, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আবুল হাছনাত এবং আরডিসি আল মঈন শিকদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভূমি সেবা মেলায় বিভিন্ন কার্যক্রম ও সেবাদানে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। মেলায় প্রথম স্থান অর্জন করায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবণীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার।
পরে ভূমি সেবাবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, ভূমি সেবা মেলার মাধ্যমে জনগণের মাঝে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং সরকারি সেবা সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
আপনার মতামত লিখুন :