
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় অভিযান চালিয়ে সরকারি স্কুলের এক অফিস সহকারীসহ তিন মাদকসেবীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পাটকেলঘাটা ব্রিজের নিচে অভিযান চালিয়ে হিরোইন সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন— তালা উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের এলাই বক্স মোড়লের ছেলে দিদার মোড়ল, পাটকেলঘাটা এলাকার রেজ্জত খাঁর ছেলে রইস খাঁ এবং আবুল কালামের ছেলে রাজু শেখ। দিদার মোড়ল তালা বিদে সরকারি স্কুলের অফিস সহকারী হিসেবে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আপনার মতামত লিখুন :