
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শুধুমাত্র শহরের উন্নয়ন করে বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে পাকা সড়ক উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, বিএনপি শুধু ধনী মানুষের জন্য নয়, গ্রামীণ মানুষের জন্যও রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমান গণমানুষের সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে মানুষের সমস্যার কথা শুনেছেন। সেই উপলব্ধি থেকেই তিনি তৃণমূল রাজনীতিকে গুরুত্ব দিয়েছেন এবং গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছেন।
উদ্বোধনের পর মঈন খান গজারিয়া ইউনিয়ন পরিষদে শতাধিক দুস্থ ও অসহায়দের মধ্যে ভিজিএফের চাউল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার ভূমি রাকিন মাসরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন শামীম, পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান, পলাশ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :