সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


সিংড়া উপজেলা প্রতিনিধি: প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত তানজুম, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোখলেছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।