
নাটোরের লালপুর উপজেলায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকায় অবস্থিত সুপার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসকেন আলী উপজেলার বালিতিতা গ্রামের মৃত আদুর ছেলে। আহতরা হলেন শাপলা খাতুন (৩০) ও সুফিয়া খাতুন (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বজ্রপাতের সময় ইটভাটায় কাজ করার সময় তারা আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলীকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :