
যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকাল ৪টায় শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু, সবুজ হোসেন, সদস্য আরঙ্গজেব, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মির আলম এবং সদস্য মাসুম হোসেন।
বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেতাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে। তারা অবিলম্বে এসব অভিযোগ প্রত্যাহারের দাবি জানান এবং সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :