মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক


মুকসুদপুর প্রতিনিধি, মিরান গাজী   প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২১ মে সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ডুবুলা সড়কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক আরিফ উজ জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণে এর প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মতিয়ার মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসক নওহাটা আব্দুল রহিম মিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।