
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাসের পর থেকেই এই ছুটি কার্যকর হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বৃহস্পতিবারই শিক্ষার্থীদের শেষ কার্যদিবস হিসেবে ধরা হয়েছে।
এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি শেষে ২৪ মে থেকে শুরু হবে ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার ক্লাস শুরু হবে।
ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের ছুটি উপভোগ করবে।
অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটির সময় আরও দীর্ঘ হবে। মাদরাসাগুলোতে ২২ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এতে মাদরাসার শিক্ষার্থীরা মোট প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছে।
দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ইতোমধ্যে নিজ নিজ গ্রামের বাড়ি বা আত্মীয়স্বজনের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :