শিবচরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
শিবচরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ময়নাকাটা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আলিউল হাসানাত খান, উপজেলা কো-অর্ডিনেটর পপি আক্তার, চ্যানেল এস-এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এছাড়া কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও পুরোহিতসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পেলে গ্রামীণ পর্যায়ে দ্রুত ও সহজে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।