
বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রগতি কল্যাণ সংস্থা’র উদ্যোগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। তিনি বলেন, সমাজের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে ‘প্রগতি কল্যাণ সংস্থা’ নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, যিনি সংস্থাটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়া উপস্থিত ছিলেন এস এম তাজুল ইসলাম, রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এবং সদস্য মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :