রাজধানীর শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পিচ্চি রাজা’ গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
রাজধানীর শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পিচ্চি রাজা’ গ্রেপ্তার

রাজধানীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

জুয়েল রানা জানান, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পুলিশ বলছে, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগ ও মামলার তথ্য যাচাই করা হচ্ছে। এছাড়া তার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের বিষয়েও অনুসন্ধান চালানো হচ্ছে। এই কর্মকর্তা আরও জানান, পিচ্চি রাজার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।