মুকসুদপুরে উদযাপিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ


মুকসুদপুর প্রতিনিধি, মিরান গাজী   প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
মুকসুদপুরে উদযাপিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

গোপালগঞ্জের মুকসুদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন করা হয়েছে। ২০ মে, সকাল ১০টায় মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নিবাহী অফিসার মাহমুদ আশিক কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মতিয়ার মোল্লা। প্রধান ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মেহেদী হাসান সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন মহড়া এবং সিভিল ডিফেন্স সংক্রান্ত চিত্র প্রদর্শনের মাধ্যমে সচেতনতা বাড়ানো হয়।

মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।