
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ জনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। বুধবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
আটককৃতরা হলেন— উপজেলার আমলা ইউনিয়নের ওয়ালিদ হোসেন, আব্দুল লতিফ, বুদু মন্ডল, রাসেল, আল আমিন এবং বারুইপাড়া ইউনিয়নের সুমন মন্ডল, জাকিরুল ও ফজলু মন্ডলসহ আরও একজন।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি শহিদুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :