
বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে।
এ সময় মোট ৪৬২১টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। সকাল থেকেই নারী-পুরুষের দীর্ঘ সারির উপস্থিতিতে পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শৃঙ্খলাপূর্ণভাবে সুবিধাভোগীরা তাদের নির্ধারিত বরাদ্দ গ্রহণ করেন। পৌরসভার কর্মকর্তারা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এ ভিজিএফ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সময়ে নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অনেক পরিবারের জীবনযাত্রায় সহায়তা করবে।
আপনার মতামত লিখুন :