
কক্সবাজারের চকরিয়া উপজেলার ৪নং বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদে বিদায়ী সচিব মোঃ নুরুদ্দীন সোহেলকে বিদায় সংবর্ধনা এবং নবাগত সচিব এ কে এম নবিউল ইসলামকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন বিশ্বাস।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সচিব আতাউল গনি পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সচিব মোঃ নুরুদ্দীন সোহেল, নবাগত সচিব এ কে এম নবিউল ইসলাম, সাহারবিল ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল উদ্দিন আহমদ, বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আবসার, আহ্বায়ক মোঃ গিয়াসউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিজানুল ইসলাম এবং প্যানেল চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বিদায়ী সচিব নুরুদ্দীন সোহেলের কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন, তিনি ইউনিয়নের সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করেছেন। দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তিনি প্রশংসিত হয়েছেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদায়ী সচিবকে শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করা হয়। একই সঙ্গে নবাগত সচিব এ কে এম নবিউল ইসলামকে সম্মাননা স্মারক দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :