
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ২ হাজার ২৮০ জন সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বুধবার (২০ মে) সকাল ৯টায় ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা মোত্তালেব হোসেন, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য হাসেম আলী, আব্দুল হাকিম, কামরুজ্জামান কামরুল, জাহাঙ্গীর আলম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের দুস্থ, অসচ্ছল ও অতি দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে এ চাল বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :