আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারী ও ছয় পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

আটক ব্যক্তিরা হলেন—মিনহাজ উদ্দিন (২৫), মো. শাহজালাল (২৬), মো. মহিন উদ্দিন (২৪), সৈকত দাশ (৩০), মুন্নি আক্তার (২২), ইরিনা খান (১৯), জান্নাত (১৮), বিউটি আক্তার (২৭), জেসমিন আক্তার (২৪), এমদাদুল হক (২২) ও মো. ওসমান (৩৮)।

ওসি আফতাব উদ্দিন জানান, নগরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের বিনা পরোয়ানায় আটক করে থানায় নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।