
নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য মাহমুদ হাসান ওরফে সোনামনি এবং তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ।
পুলিশ জানায়, পালিদোহা এলাকায় অভিযান চালিয়ে মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
আটক মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য বলে জানা গেছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :