মোকামতলায় জমি বিরোধে দুই ভাই হত্যার ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন


বগুড়া জেলা প্রতিনিধি,তাহেরা জামান লিপি প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
মোকামতলায় জমি বিরোধে দুই ভাই হত্যার ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার মোকামতলা-এ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাই হত্যার ঘটনায় জড়িয়ে মিথ্যা মামলায় আসামি করার অভিযোগ তুলে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে মহাস্থান প্রেসক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আওলাদ হোসেনের স্ত্রী রুম্পা খাতুনসহ পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে রুম্পা খাতুন বলেন, গত ১৮ মে মোকামতলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইয়াছিন আলী (৩৫) ও সুমন মোল্লা (৩০) নামের দুই চাচাতো ভাই হত্যার শিকার হন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে ইয়াছিন আলীর সঙ্গে তার চাচা রেজাউলের জমি নিয়ে বিরোধ চলছিল।

তিনি আরও অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী আওলাদ হোসেনকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে। একই সঙ্গে তাদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও তিনটি গরু লুট করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগী পরিবার দাবি করে, ঘটনার সময় আওলাদ হোসেন বাড়িতে ছিলেন না, তিনি বগুড়ায় আদালতে একটি মামলায় সাক্ষী দিতে গিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তারা প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।