
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনদিনব্যাপী ভূমিমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শামীম উর রহমানের সঞ্চালনায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মুরছালিন, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ্ এবং সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, মুজাহের উদ্দিন আশরাফ, শহিদুল্লাহ ভূঁইয়া, উপজেলা এলজিইডি কর্মকর্তা আলমগীর বাদশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রণবেশ মহাজনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভা শেষে ভূমি সেবাগ্রহীতা এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ভূমি সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মেলায় সাধারণ মানুষের জন্য পাঁচটি সেবা বুথ চালু করা হয়েছে। এসব বুথ থেকে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, নামজারি খতিয়ান, ডিসিআর প্রদানসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত তাৎক্ষণিক সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে। আয়োজকরা জানান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও হয়রানি কমাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :