সরাইলে সড়কের পাশে যুবকের গ’লা’কাটা ম’র’দেহ উদ্ধার


সরাইল ক্রাইম রিপোর্টার, ফয়জুল কবির প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
সরাইলে সড়কের পাশে যুবকের গ’লা’কাটা ম’র’দেহ উদ্ধার

সরাইল উপজেলা-এ সড়কের পাশ থেকে আবেদ আলী (১৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে অরুয়াইল-রাজাপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবেদ আলী উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, আবেদ আলী অরুয়াইল দক্ষিণ বাজারে বাহালুল মিয়ার মরিচের মিলে কাজ করতেন। রোববার সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মিল কর্তৃপক্ষ বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে তারা খবর পান, অরুয়াইল-রাজাপুর সড়কের পাশে একটি মরদেহ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি আবেদ আলীর বলে শনাক্ত করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।