
“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে ভূমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং মডার্ন স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াত নেতা মো. শহিদুল ইসলাম, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, এনজিও প্রতিনিধি আল ইমরানসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া দ্রুত সেবা পাওয়া যায়। একই সঙ্গে ভূমি সেবায় কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :