মুকসুদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন


মুকসুদপুর প্রতিনিধি, মিরান গাজী   প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
মুকসুদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা-এ নানা আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

১৯ মে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং ভূমি সেবা কার্যক্রম বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে অনলাইন মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী দৃশ্য প্রদর্শন করা হয়। পরে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবর, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আ. কাইয়ুম শরীফসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা জানান, ভূমি সেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলা আগামী তিন দিন চলবে।