নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ইমরান নাজির


স্টাফ রিপোর্টার, রনি প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ইমরান নাজির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি পদে ইমরান নাজির নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। তার এ পদপ্রাপ্তিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইমরান নাজির সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি আন্তরিকতার কারণে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর ইমরান নাজির বলেন, দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবেন। তিনি ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে তার এ পদপ্রাপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছার ঢল নেমেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, ইমরান নাজিরের নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল আরও গতিশীল ও শক্তিশালী হবে।