ভোরের চেতনার সম্পাদক শফিকুল ইসলামকে জড়িয়ে ভুয়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
ভোরের চেতনার সম্পাদক শফিকুল ইসলামকে জড়িয়ে ভুয়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গত ২২ এপ্রিল, ২০২৬ তারিখে ‘মোহনা টিভি অনলাইন’-এ “ভুয়া সার্টিফিকেটে সম্পাদক ও প্রকাশক হলেন শফিকুল ইসলাম, বিতর্কে দৈনিক ভোরের চেতনা” এবং ২৩ এপ্রিল, ২০২৬ তারিখে অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের দেশ.কম’-এ “ভুয়া পরিচয় ও প্রতারণার জাল : বিতর্কের শীর্ষে ‘ভোরের চেতনা’র শফিকুল” শিরোনামে প্রকাশিত সংবাদ দুটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

​প্রকাশিত সংবাদগুলোতে সম্পাদক শফিকুল ইসলাম এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।

​উক্ত প্রতিবেদনগুলোতে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য, উপযুক্ত প্রমাণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ না করেই একতরফাভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা সুস্থ সাংবাদিকতা ও গণমাধ্যম নীতিমালার পরিপন্থী। প্রকাশিত সংবাদে যে সকল অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার সঙ্গে শফিকুল ইসলাম কিংবা দৈনিক ভোরের চেতনার কোনো সংশ্লিষ্টতা নেই।

​আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে পরিকল্পিতভাবে এই মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে পাঠক সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে এবং গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

​দৈনিক ভোরের চেতনা সবসময় আইন, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম দুটিকে দ্রুত এই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায়, জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে সচেতন থাকার জন্য অনুরোধ রইল।

​মোহাম্মদ শফিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
দৈনিক ভোরের চেতনা।