বেনাপোল স্থল বন্দরে অতিরিক্ত ভাতা দাবিতে মানববন্ধন


বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
বেনাপোল স্থল বন্দরে অতিরিক্ত ভাতা দাবিতে মানববন্ধন

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে যশোরের বেনাপোল স্থলবন্দর-এ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার বন্দর অভ্যন্তরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাতার ন্যায্য দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পরে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক মানজারুল মান্না আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, এক মাস ধৈর্য ধরতে অনুরোধ জানিয়ে তিনি জানান, সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

পরিচালকের আশ্বাসের পর আন্দোলনকারীরা সাময়িকভাবে তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। এ সময় আন্দোলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক জাবেদী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব আশিকুর রহমান রনিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।