কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা  


মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা  

কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), যিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

কল্যাণ সভায় পূর্ববর্তী মাসের সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহের বাস্তবায়ন এবং জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশ সুপার মহোদয় এপ্রিল/২০২৬ মাসে শ্রেষ্ঠ কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে—শ্রেষ্ঠ এসআই, সার্জেন্ট/টিএসআই ও এএসআই; সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার; এবং চৌকস কনস্টেবল মোট ১৬ জনকে পুরস্কার প্রদান করেন। সভার শেষাংশে সদ্য অবসরে যাওয়া এক পুলিশ সদস্যকে সম্মাননা জানানো হয়।

কল্যাণসভা শেষে দুপুর ১২টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা গোয়েন্দা শাখার অফিসারগণ, ওসি-এমটি, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই কুষ্টিয়া এবং অন্যান্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স।